| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইপিএলে গানাররা ২০২৫ শেষ করলো বড় জয় দিয়ে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১৩:৫৪:৫৭:অপরাহ্ন  |  ৯২০৮১৪ বার পঠিত
ইপিএলে গানাররা ২০২৫ শেষ করলো বড় জয় দিয়ে

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষ স্থান সুসংহত করে ২০২৫ সাল শেষ করলো গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে আর্সেনালের সঙ্গে ভালো লড়াই করেছে অ্যাস্টন ভিলা। তবে দ্বিতীয়ার্ধে ভেঙ্গে যায় ভিলার সব প্রতিরোধ।

ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে সৃষ্ট আক্রমণে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের গোলে লিড নেন আর্সেনাল। এর পর ৫২ মিনিটে মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত অ্যাসিস্টে গানারদের ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্ডি। ৬৯ মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। আর ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস আর্তেতার দলের হয়ে চতুর্থ গোল করেন।

ম্যাচের ইনজুরি সময়ে অলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে এক গোল শোধ দিলেও ৪-১ গোলে জয় পায় আর্সেনাল।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষ স্থান সুসংহত করেছে এবং ২০২৫ সাল শেষ করেছে শক্তিশালী জয় দিয়ে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪