| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীছড়ি প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ১৮:৫৫:১৮:অপরাহ্ন  |  98291 বার পঠিত
লক্ষ্মীছড়ি প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের বুইক্কেছড়া ও পূর্ব জুর্গাছড়ি এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।  শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সহায়তার জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

টানা শৈত্যপ্রবাহে কনকনে ঠান্ডায় যখন ঘর থেকে মানুষ বের হতে পারছে না, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা আরও বেশি। আয়-উপার্জনের পথ যখন বন্ধ, ঠিক তখনই উষ্ণতা ছড়াতে গরম কম্বল নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছান ইউএনও। প্রায় শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে দুর্গম বর্মাছড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। ইউএনও মোহাম্মদ কাউছার হামিদ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪