| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১০:৬:০৪:পূর্বাহ্ন  |  68301 বার পঠিত
কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী নাদিয়া

বিনোদন ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই ভক্তদের জন্য আনন্দের খবর দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। মা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নাদিয়া নিজেই জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাত কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন।

সেই পোস্টে অভিনেত্রী একটি বেবি বাম্প ফটোশুটের ছবি শেয়ার করে তাদের নতুন অতিথির আগমনের কথা জানান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।

আবেগঘন বার্তায় নাদিয়া লেখেন, আল্লাহর অশেষ রহমতে আমরা একটি সুন্দর কন্যাসন্তান মেহরোজ নূর সানাহ পেয়ে ধন্য। আল্লাহ যেন আমাদের সন্তানকে হেফাজত করেন, সঠিক পথ দেখান এবং ঈমান, ভালোবাসা ও সুখে ভরিয়ে দেন। আমাদের ছোট রাজকন্যার জন্য সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, অভিনেত্রী নাদিয়া ২০২৪ সালের জুন মাসে নাট্যশিল্পী সালমান আরাফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছু সময়ের মধ্যেই তাদের সংসারে এলো নতুন সদস্য, যা পরিবার ও ভক্তদের মধ্যে বাড়তি আনন্দের আবহ তৈরি করেছে।

২০০৮ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করা নাদিয়া গত দেড় দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। নাটকের পাশাপাশি ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪