রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে তারা রাজধানীর জিয়া উদ্যানে দাদির কবরে গিয়ে শ্রদ্ধা জানান। গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রিপোর্টার্স২৪/ঝুম