| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিনয়ে ৭ বছর, নতুন মাইলফলকে কেয়া পায়েল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৪:০৫:৫৪:অপরাহ্ন  |  92027 বার পঠিত
অভিনয়ে ৭ বছর, নতুন মাইলফলকে কেয়া পায়েল

বিনোদন ডেস্ক: বড় পর্দায় যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি তিনি অভিনয়ের সাত বছর পূর্ণ করেছেন। তার অভিনীত সর্বশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনের মধ্যেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেয়া পায়েল জানান, গল্পটি পড়ার সময় এতটা আন্দাজ করতে পারিনি, তবে মনে হয়েছিল নাটকটি দর্শকদের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবে।

২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত সাত বছরে নাটক জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ পথচলার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, কীভাবে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারিনি। প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা করেছি। দর্শকদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

কেয়া পায়েল মনে করেন, একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়। তিনি বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই। বর্তমানে কাজের ব্যস্ততা বেশ বেশি ‘এটা আমাদের গল্প’ শিরোনামের ধারাবাহিক নাটক, একাধিক বিজ্ঞাপন এবং একক নাটকের শুটিং নিয়ে দিন পার করছেন। সামনের ভালোবাসা দিবস ও দুই ঈদকে কেন্দ্র করে তার কাজের চাপে আরও বাড়বে বলে আশা করছেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪