| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ২১:৪৩:২৪:অপরাহ্ন  |  ১০৪১৮০৮ বার পঠিত
উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

সিনিয়র রিপোর্টার: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- শেখ মনিরুল ইসলাম (৬২),  মোঃ আবুল কালাম (২৭),  মোঃ রবিউল ইসলাম (২১),  জিল্লুর রহমান আহাদ (৫০),  মোঃ জাহাঙ্গীর আলম জিদান (২০),  আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০),  সাইফুর রহমান মিরাজ (২২),  মোঃ মাহাবুব (৪৬), মোঃ শাকিল (২৩),  মো. শরীফুল ইসলাম (৫২),  মোঃ রাকিব (২০),  মোঃ মমিন (২৩), মোঃ জুয়েল (৩৭),  মোঃ সাকিব (২৯),  মোঃ হাসিব খান (৩২) ও  জাহিদ হাসান (২৩)।

উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের  আদালতে পাঠানো হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা, পাঁচ পুরিয়া হেরোইন ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪