| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীর দুই আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৬:৪২:৫৭:পূর্বাহ্ন  |  97117 বার পঠিত
নীলফামারীর দুই আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা

নীলফামারী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এ তথ্য জানান।

নীলফামারী-৩ আসনে চারজন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টি (লাঙল) মনোনীত মো. রোহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) মনোনীত আমজাদ হোসেন সরকারের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে এই আসনে বিএনপি মনোনীত সৈয়দ আলী ও জামায়াত মনোনীত মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বৈধ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নীলফামারী-৪ আসনের ১২ জন প্রার্থীর মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তারা হলেন—রিয়াদ আরফান সরকার, এসএম মামুনুর রশিদ মামুন, শাহরিয়ার ফেরদৌস ও জোবাইদুর রহমান হীরা। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন—মো. আব্দুল গফুর সরকার (বিএনপি), আব্দুল মুনতাকিম (জামায়াত), মো. সিদ্দিকুল আলম (জাতীয় পার্টি), মো. জয়নাল আবেদীন (জাতীয় পার্টি), মির্জা মো. শওকত আকবর রওশন (বাংলাদেশ জাতীয় পার্টি), শহিদুল ইসলাম (ইসলামী আন্দোলন), নুর মোহাম্মদ (এলডিপি) ও মাইদুল ইসলাম (বাসদ-মার্কসবাদী)।

জেলা প্রশাসক জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪