| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রাউডফান্ডিংয়ে সংগ্রহকৃত ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন জারা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৭:২২:১১:পূর্বাহ্ন  |  119703 বার পঠিত
ক্রাউডফান্ডিংয়ে সংগ্রহকৃত ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন জারা

স্টাফ রিপোর্টার: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচনে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহকৃত অর্থ (ক্রাউডফান্ডিং) ব্যয় করবেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগকারী তাসনিম জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন, নির্বাচনের খরচ নির্বাহে তিনি তার ব্যাংক আমানত ও অন্যান্য আয়ের ২৩ লাখ টাকা এবং ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ডও ব্যবহার করবেন।

হলফনামা অনুযায়ী, দেশের ভেতরে চাকরির মাধ্যমে তিনি বছরে ৭ লাখ ১৩ হাজার টাকা আয় করেন। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশের ভেতরে তার বছরে আয় ২৬৪ টাকা। দেশের বাইরে এই খাত থেকে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড উপার্জন করেন।

প্রার্থীর অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। কোনো স্থাবর সম্পদ নেই।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪