জামালপুর প্রতিনিধি: জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী।
অবৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী শিবলুল বারী রাজু, এস এম শাহিনুর রহমান, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ এবং ফারজানা ফরিদা।
সূত্রে জানা গেছে, এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে সঠিক তথ্য ও কাগজপত্র উপস্থাপন করার কারণে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা