স্টাফ রিপোর্টার: বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে আনুষ্ঠানিক পার্টনারশিপ শুরু করেছে। এই চুক্তির মাধ্যমে জামাল ভূঁইয়া ফ্রি ফায়ারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন।
ফ্রি ফায়ার কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের ক্রীড়াঙ্গণ, বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই পার্টনারশিপের আওতায় ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ফ্রি ফায়ার গেমে যুক্ত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল জার্সি।
ইন-গেম আইটেম হিসেবে এটি বিনামূল্যে পাওয়া যাবে। একটি বিশেষ মিশন সম্পন্ন করলেই গেমাররা জার্সিটি আনলক করতে পারবেন। এর ফলে বাংলাদেশি গেমাররা ফ্রি ফায়ারের ভার্চুয়াল ব্যাটেলফিল্ডে জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে পারবেন, যা দেশের গেমিং কমিউনিটিতে বাড়তি উচ্ছ্বাস তৈরি করেছে।
জামাল ভূঁইয়ার সঙ্গে এই পার্টনারশিপ প্রথম তুলে ধরা হয় ফ্রি ফায়ারের বিশেষ ক্যাম্পেইন ‘উইন্টারল্যান্ডস: ড্রিমস্পেস’ এর মাধ্যমে।
ক্যাম্পেইনের ভিডিওতে তাকে একটি প্রতীকী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যিনি অন্যদের স্বপ্ন পূরণে সহায়তা করেন।
ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি বাস্তব কার্যক্রমেও যুক্ত হচ্ছেন জামাল ভূঁইয়া। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনস্থ মানিকনগর ফুটবল একাডেমি পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন ফ্রি ফায়ারের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইটজ কাব্বো।
এছাড়া জামাল ভূঁইয়া তরুণ ফুটবলার ও ফ্রি ফায়ার ইনফ্লুয়েন্সারদের সঙ্গে মতবিনিময় করবেন, যা ফুটবল ও গেমিংএই দুই জগতের মধ্যে একটি শক্ত সেতুবন্ধন তৈরি করবেন। ফ্রি ফায়ারে বাফুফের জার্সি যুক্ত হওয়াকে বাংলাদেশের গেমারদের জন্য একটি বিশেষ ফিচার হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে গেম খেলার পাশাপাশি তারা জাতীয় ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে পারবেন।
উল্লেখ্য, এর আগেও ফ্রি ফায়ার বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ফুটবল ও তরুণদের সঙ্গে সম্পৃক্ত থেকেছে। জামাল ভূঁইয়ার সঙ্গে এই পার্টনারশিপ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
রিপোর্টার্স২৪/ধ্রুব