| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ১৯:৪৮:৪৪:অপরাহ্ন  |  ৩৫৩ বার পঠিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠনসহ ছয় দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কে ইসলামী ব্যাংকের বগুড়া শাখার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহীন মিয়া। বক্তব্য দেন ফোরামের সদস্যসচিব ও ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক ও শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলামসহ অন্যরা।

সমাবেশে অ্যাডভোকেট শাহীন মিয়া বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা হয়নি। সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ ও কার্যকর পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন।

রিপোটার্স২৪/আরাফাত

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪