| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং | ২১:০২:৪২:অপরাহ্ন  |  ৫৫০ বার পঠিত
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে। 

মঙ্গলবার (২২ সেটেম্বর) সকালে উপজেলার চাপড়া ইউনিয়ন থেকে ঐ কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যান্সারজনিত রোগে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকেই সে তার দাদীর কাছে থেকে পড়াশুনা করে। দাদী জানায়, ১৯ সেপ্টেম্বর সে ধর্ষণের শিকার হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী ও আসামি সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটি পারিবারিকভাবে তারা মীমাংসা করতে চেয়েছিল। তবে সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় হেফাজতে  নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। 

স্কুলছাত্রীর বাবা বলেন, আমি বিচারের আশায় মামলা করেছি। তবে মীমাংসার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪