| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের জমায়েত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৩:৩৫:৪২:অপরাহ্ন  |  ৯৯৭২১৯ বার পঠিত
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের জমায়েত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ এলাকায় অবস্থান নেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নেন। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলেও পুরোপুরি বন্ধ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অবস্থান করছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘যেই ভারতে খুনি রয়, সেই ভারত বন্ধু নয়’সহ একাধিক স্লোগান শোনা যায়।

এ সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত হননি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, নেতাদের উপস্থিতির পর কর্মসূচির পরবর্তী ধাপ ঘোষণা করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪