| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৬:৩৫:৩৩:অপরাহ্ন  |  86241 বার পঠিত
কুষ্টিয়ায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলায় ৪টি সংসদীয় আসনের ৩৩ জন প্রার্থীর মধ্যে মোট ছয়জন স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা।

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা এবং জেএসডির গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদের মধ্যে হাবলু মোল্লার মনোনয়ন বাতিল হয়েছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হকের মনোনয়নও বাতিল হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির খাইরুল ইসলাম—এ তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, খাইরুল ইসলাম সরকারি চাকরিজীবী ছিলেন, বিধি অনুযায়ী অব্যাহতি না থাকায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। আর শেখ সাদীর ও আনসার প্রামাণিকের মনোনয়নপত্রে ভুল থাকায় তা বাতিল করা হয়েছে।

বড় দলের মনোনীত কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে নুরুজ্জামান হাবলু মোল্লা ও আনসার প্রামাণিক আপিল করার ঘোষণা দিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪