স্টাফ রিপোর্টার: রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান বাসভবনের সামনের এলাকা থেকে একজন এলিট ফোর্স (র্যাব) সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে একজন এলিট ফোর্সের সদস্য, যিনি সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন এবং বাসভবনের আশপাশে ছবি তুলছিলেন। এ ঘটনায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
অন্য একজনের কাছ থেকে তল্লাশিকালে গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওসি আরও বলেন, ঘটনাটি পুলিশ নজরদারিতে ছিল এবং সতর্কতা হিসেবে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি