| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:০৬:০০:অপরাহ্ন  |  62857 বার পঠিত
নির্মাতা আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন

এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলচ্চিত্র নির্মাতা ও গুণী চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র পরিচালক কবিরুল ইসলাম রানা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বিকেলেও তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আজ দুপুর ১২ টায় খবর পাই তিনি আর নেই।

কবিরুল ইসলাম রানা আরো জানান, কয়েক মাস আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে অ্যারাম্বুলেন্স থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন।

আব্দুল লতিফ বাচ্চু ১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ চলচ্চিত্রগ্রাহক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগতভাবে তিনি তিন ছেলেন জনক। তারা সবাই আমেরিকা প্রবাসী।

আব্দুল লতিফ বাচ্চুর চলচ্চিত্রজীবনের শুরু প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে। সে সময় তিনি ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’ ও ‘দর্পচূর্ণ’-এর মতো সিনেমায় কাজ করেন। ১৯৬৮ সালে ‘রূপকুমারী’ সিনেমার মাধ্যমে চিত্রগ্রাহক হিসেবে একক যাত্রা শুরু করেন।

স্বাধীনতার পর ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে নিজের অবস্থান আরো সুদৃঢ় করেন।

পরিচালক হিসেবে তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’ (বাচসাস পুরস্কারপ্রাপ্ত), ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’ ও ‘প্রতারক’।

এর মধ্যে ‘নতুন বউ’ সিনেমাটি তাকে পরিচালক হিসেবে বিশেষ খ্যাতি এনে দিয়েছিল। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি বাচসাস পুরস্কারের পাশাপাশি ‘ফজলুল হক স্মৃতি’ পুরস্কারেও ভূষিত হন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪