| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম : নাসীরুদ্দীন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১১:৩৭:০১:পূর্বাহ্ন  |  75592 বার পঠিত
ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু করলাম : নাসীরুদ্দীন

রিপোর্টার্স২৪ ডেস্ক : এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে। আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামীর রাজনীতি করব না।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঢাকা-৮ আসনের শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই।

ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।’

তিনি আরো বলেন, ‘প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন।

বর্তমান বাংলাদেশে এসব আর দেখতে চাই না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।’


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪