| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সমাধিতে ঢাকা আইনজীবী সমিতির শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২২:৫৯:০৯:অপরাহ্ন  |  80630 বার পঠিত
খালেদা জিয়ার সমাধিতে ঢাকা আইনজীবী সমিতির শ্রদ্ধা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেন সমিতির নেতৃবৃন্দ।

এ সময় বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা। পরে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন,জীবিত খালেদা জিয়ার চেয়ে মৃত খালেদা জিয়াকে মানুষ কীভাবে ভালোবাসে, তা সারা বিশ্ব দেখেছে। আমাদের নেত্রীর জানাজায় মানুষের যে ঢল নেমেছিল, তা মুসলিম বিশ্বের ইতিহাসে বিরল। সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে মানুষ সেদিন দেখিয়ে দিয়েছে তারা খালেদা জিয়াকে কতটা ভালোবাসে।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন,গত ৩০ ডিসেম্বর আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশকে কাঁদিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। তার ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ শোকাহত হয়েছে। আজ আমরা তার কবর জিয়ারত করলাম এবং আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করেছি।

তিনি আরও বলেন, পাশাপাশি আমরা দোয়া করেছি, আগামী দিনে তার সুযোগ্য সন্তান যেন আপসহীন নেত্রীর আদর্শ ধারণ করে দেশ পরিচালনার দায়িত্ব পালনের সুযোগ পায়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪