| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২৩:১৩:৫৬:অপরাহ্ন  |  83420 বার পঠিত
ভাঙ্গায় বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: বেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৫জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার বাস্তখোলা মাঠে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান।

প্রবীণ বিএনপি নেতা ইদ্রিস মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক ফজলে সোবহান শামীম, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, পৌর বিএনপির আহ্বায়ক এম এ ওয়াদুদ, পৌর বিএনপি নেতা পলাশ মুন্সী ও আলম মুন্সী।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নাসিমুল হক মিলন, ওয়ার্ড বিএনপি নেতা বাদল মাতুব্বর, শহিদ মাতুব্বর, শাহাদাৎ মাতুব্বর, মেহেদী মাতুব্বর, কায়ুম মুন্সী, টিপু শিকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

মৎস্যজীবী দল নেতা জুবায়ের হোসেন ফরায়েজির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪