| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছয় মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৩:০২:৫০:অপরাহ্ন  |  45748 বার পঠিত
ছয় মিনিটের জন্য তামান্না নেন ৬ কোটি

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনে নানা আলোচনার মাঝেও ক্যারিয়ারের গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী দক্ষিণী তারকা তামান্না ভাটিয়ার। সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তা যে নতুন উচ্চতায় পৌঁছেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বরে দর্শকদের মাতিয়ে দেওয়ার পর থেকেই তিনি যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই রেশ কাটতে না কাটতেই ২০২৬ সালেও একাধিক বড় বাজেটের ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে।

এই সাফল্যের আবহেই এবার আলোচনায় এসেছে তামান্নার পারিশ্রমিক। বর্ষবরণের রাতে গোয়ার জনপ্রিয় বাগা বিচে আয়োজিত এক বিশেষ কনসার্টে পারফর্ম করেন তিনি। সময়ের হিসেবে সেই পারফরম্যান্স ছিল মাত্র ছয় মিনিটের। কিন্তু ওই অল্প সময়েই তামান্নার উপস্থিতি ও নাচের ঝলক দেখতে উপচে পড়ে ভক্তদের ভিড়।

বিনোদন জগতের অন্দরমহলের খবর অনুযায়ী, এই ছয় মিনিটের পারফরম্যান্সের জন্য নাকি তামান্না ভাটিয়া পারিশ্রমিক নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ, প্রতি মিনিটে এক কোটি রুপি! এই তথ্য সামনে আসতেই বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে জোর আলোচনা।


অনেকের প্রশ্ন, যেখানে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় প্রথম সারির নায়িকাদের পারিশ্রমিক সাধারণত ৫ থেকে ৬ কোটি রুপির মধ্যে সীমাবদ্ধ থাকে, সেখানে কয়েক মিনিটের মঞ্চ পারফরম্যান্সের জন্য এত বড় অঙ্ক কতটা যৌক্তিক? আবার অনেকে মনে করছেন, বর্তমান সময়ে তামান্নার জনপ্রিয়তা, স্টেজ প্রেজেন্স ও দর্শক টানার ক্ষমতার দিক বিবেচনা করলে এই পারিশ্রমিক খুব একটা অস্বাভাবিক নয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, ‘স্ত্রী ২’ ছবির ‘আজ কি রাত’ গানটি সুপারহিট হওয়ার পর থেকেই নিজের পারিশ্রমিক পুনর্মূল্যায়নের দাবি তুলেছিলেন তামান্না। সিনেমার ক্ষেত্রে সেই দাবি মেনে নেওয়া হলেও, লাইভ কনসার্টে এমন অঙ্ক নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সব মিলিয়ে, তামান্নাকে ঘিরে এখন ‘মেগা পারিশ্রমিক’ নিয়ে আলোচনা যেমন তুঙ্গে, তেমনি আয়োজকদের মধ্যেও নাকি বাড়ছে চাপ। জনপ্রিয়তা আর পারিশ্রমিক এই দুইয়ের সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪