| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনেমার প্রেম দৃশ্য কখনও বাস্তব ভালোবাসা নয়: রাধিকা আপ্তে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৩:৫২:৪২:অপরাহ্ন  |  ৯৮৬০৪০ বার পঠিত
সিনেমার প্রেম দৃশ্য কখনও বাস্তব ভালোবাসা নয়: রাধিকা আপ্তে

বিনোদন ডেস্ক: বলিউডে সাহসী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেত্রী রাধিকা আপ্তে এবার সিনেমার পর্দায় প্রেম ও রোম্যান্সকে কেন্দ্র করে যে উপস্থাপনাপদ্ধতি চলছে, তা নিয়ে খোলাখুলি মত প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান বিনোদন জগতে হিংসাকে বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহারের প্রবণতা তাকে মোটেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না।

সিনেমার কিছু আবেগঘন প্রেমের দৃশ্য প্রসঙ্গে রাধিকা বলেন, আমার চরিত্রের মানসিক ভাঙন দীর্ঘদিনের অবিচারের ফল। মানুষ বিষয়টিকে হয়তো ভালোবাসা ভেবে ভুল করে। ক্রমাগত অবিচার এবং দুর্ব্যবহারের কারণে যেসব বিষয় ফুটে ওঠে, সেগুলো প্রেমের সঙ্গে তুলনা করা যায় না। আমাদের সংস্কৃতিতে অনেক সময় আবেগকে ভালোবাসা বলে ভুল বোঝানো হয়।

তিনি আরও বলেন, আমাকে সব কিছু দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আবেগ কখনওই রোম্যান্স বা ভালোবাসা নয়। আমরা যখন বারবার কারও সুখের জন্য আপোস করি, তখন তাকে ভালোবাসা হিসেবে চিহ্নিত করা যায় না। সিনেমার মাধ্যমে এমন বিষয়কে বিনোদন হিসেবে উপস্থাপন করা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি এই ধরনের সিনেম্যাটিক চিন্তাভাবনার সঙ্গে একমত নই।

রাধিকা আপ্তে বলেন, আমি বেশ বিরক্ত হই এসব দেখে। আমাকে রাখঢাক না রেখেই বলতে হচ্ছে—এই মুহূর্তে বিনোদন হিসেবে বিক্রি হচ্ছে হিংসা। আমি এমন একটি পৃথিবীতে একটি শিশুকে বড় করতে চাই না, যেখানে হিংসা শুধু বিনোদনের উপকরণ।

রাধিকার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্ট করেছেন, চলচ্চিত্রের মাধ্যমে প্রদর্শিত আবেগ ও সম্পর্কের চিত্রণ বাস্তব জীবনের ভালোবাসার সঙ্গে প্রায়ই মেলেনা, এবং দর্শকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪