রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি রূপালি পর্দায় যেমন দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের চোখে ধরা দেয় বিশেষ এক আভিজাত্য। এবার নেটিজেনদের হৃদয় জয় করলেন তিনি নতুন এক স্টাইলিস্টিক লুক দিয়ে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে পরীমণিকে দেখা গেছে এমেরাল্ড গ্রিন রঙের সিকুইন বল গাউনে। আধুনিকতা ও আভিজাত্যের মিলনে তৈরি এই পোশাকে তাকে যেন রূপকথার রাজকন্যার মতো সাজানো হয়েছে।
গাউনের অফ-শোল্ডার ও সফট হার্ট-শেপ কাট তার ঘাড় ও কলারবোনকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে, যা তার লুকে দিয়েছে এক অনন্য অভিজাত মাত্রা। পরীর এই লুক আরও সাজিয়েছে মানানসই ক্রিস্টাল নেকলেস, যা তার সৌন্দর্যকে নতুন পালক দিয়েছে।
তবে সবচেয়ে নজর কেড়েছে তার হাতের হালকা মেহেদির আলপনা, যা গ্ল্যামারাস লুকের সঙ্গে মিলিয়ে একটি ট্র্যাডিশনাল স্পর্শ যোগ করেছে। মেকআপেও পরীমণি রেখেছেন সফট গ্লোয়িং ফিনিশ, নিখুঁত চোখের কাজ ও ন্যাচারাল লিপ কালার, যা পুরো লুকে দিয়েছে পরিমিতি ও এলিগ্যান্সের ছাপ।
ছবিগুলো শেয়ার হওয়ার পর থেকেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে প্রশংসা ঝড় উঠেছে। কমেন্ট বক্সে তার মোহনীয় রূপ নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ে।
পরীমণি এবার দেখালেন, কেবল রূপালি পর্দা নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি গ্ল্যামারের এক পূর্ণাঙ্গ পরিচয় বহন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম