বিনোদন ডেস্ক: বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি এবার সিঙ্গেল লাইফকে বিদায় দিয়ে বিয়ে করার পথে? বি-টাউনে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে, আর বারবার পাত্র হিসেবে যে নামটি উঠে আসছে, তিনি হলেন চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদী।
দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার প্রেম নিয়ে নেটিজেনদের মধ্যে চরম কৌতূহল তৈরি হয়েছে। কখনও তারা বিমানে পাশাপাশি বসে যাত্রা করছেন, আবার কখনও কোনো রাজকীয় অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়ছেন, যা ভক্তদের মধ্যে আলোচনা ও উচ্ছ্বাস তৈরি করছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়, যদিও সম্পর্ক নিয়ে জুটি স্পিকটি নট, তাদের ঘনঘন একসাথে উপস্থিতি অনেকে মনে করছেন প্রেমের ইঙ্গিত। শ্রদ্ধা কাপুর এবার এই সম্পর্ককে একটি স্থায়ী পরিণতি দিতে আগ্রহী বলে মনে হচ্ছে।
এর আগে শ্রদ্ধার প্রেম গুঞ্জন শোনা গিয়েছিল আদিত্য রায় কাপুর ও ফারহান আখতারের সঙ্গে, তবে কোনোটিই শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়নি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের আপত্তি থাকায় সেই অধ্যায় বন্ধ হয়ে যায়।
তবে রাহুল মোদীর ক্ষেত্রে পরিস্থিতি পুরোপুরি ইতিবাচক। শোনা যাচ্ছে, কাপুর পরিবারও রাহুলকে পছন্দ করছেন, তাই পরিবারের সবুজ সংকেত মিললে আর কোনো বাধা নেই শ্রদ্ধার বিয়ের পথে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুর সরাসরি বলেন, বিয়ে তো করবই।এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যের পর ভক্তরা মনে করছেন, বিয়ের সানাই হয়তো খুব কাছেই।
রিপোর্টার্স২৪/ঝুম