রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী আবারও পর্দায় ফিরে আসছেন। নিজের অভিনয় দক্ষতা এবং গ্ল্যামার দিয়ে বরাবরই দর্শকদের মন জয় করা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বড় সুখবর জানালেন।
মিমি শেয়ার করেছেন একগুচ্ছ নতুন ছবি, যেখানে তার বোল্ড লুক নজর কাড়েছে। খোলা চুল, কানে ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়না—সব মিলিয়ে মিমি মায়াবী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। ছবিগুলো শেয়ার করে মিমি লিখেছেন,
ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই। নেটিজেনদের নজর কেড়েছে তার চোখের চাহনি এবং কণ্ঠে প্রকাশিত উচ্ছ্বাস। মুহূর্তেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের প্রশংসার ঝড় ওঠে।
‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ একটি ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা, যেখানে মিমিকে একদম ভিন্ন রূপে দেখা যাবে। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত ভক্তরা।
মিমির নতুন সিনেমা এবং সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি আবারও প্রমাণ করছে, তার জনপ্রিয়তা ও দর্শকের সঙ্গে সম্পর্ক দুই-ই একই সাথে অবিচলিত।
রিপোর্টার্স২৪/ঝুম