| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক জীবন’ খ্যাত শায়না আমিনের গ্ল্যামার এখনও ভক্তদের মুগ্ধ করছে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১০:৩২:০৭:পূর্বাহ্ন  |  49391 বার পঠিত
এক জীবন’ খ্যাত শায়না আমিনের গ্ল্যামার এখনও ভক্তদের মুগ্ধ করছে

বিনোদন ডেস্ক: ২০১১ সালে ‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। যদিও স্বল্প সময়ের ক্যারিয়ারে মাত্র কয়েকটি কাজ করেছেন, তারপর হঠাৎ শোবিজ জগৎ থেকে দূরে সরে যান। কিন্তু দীর্ঘদিন পর্দায় না থাকলেও ভক্তদের হৃদয় থেকে তিনি হারাননি।

সম্প্রতি শায়না সামাজিক মাধ্যমে নতুন কিছু মুহূর্ত শেয়ার করেছেন, যা আবারও আলোচনায় এসেছে। সুইজারল্যান্ডের বরফঢাকা পাহাড়ে ‘শীত বিলাস’ শিরোনামের ছবিতে দেখা গেছে তার উজ্জ্বল গ্ল্যামার। নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরা শায়না, খোলা চুলে মিষ্টি হাসি এবং প্রাণবন্ত ভঙ্গি দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

ফেসবুকে তিনি ক্যাপশন দিয়েছেন, শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছি। ছবি প্রকাশের পর ভক্তরা মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন। এক ভক্ত লিখেছেন, “তোমায় দেখলে আজও সেই গানটি মনে পড়ে‘এক জীবনে এত প্রেম পাবো কোথায়’। অন্য একজন লিখেছেন, তিনি যেন বিশ্বের সেরা সুন্দরী।

দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে থাকলেও শায়নার গ্ল্যামারে কোনও ফাঁক নেই। দেশীয় অনেক তারকা বিভিন্ন কারণে সমালোচিত হন, কিন্তু শায়না আমিনকে ভক্তরা ‘জিরো হেটার্স’ তারকা বলে অভিহিত করেন। ভক্তরা তাকে বিনোদন জগতে ফেরার আহ্বানও জানাচ্ছেন।

বর্তমানে শায়না স্বামী ও সন্তান নিয়ে প্রবাসে সুখের জীবন কাটাচ্ছেন। দেশে ফিরে আসার পরেও তিনি অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা রাখেননি। তার পরিবর্তে প্রবাসে থেকেই নিজের নান্দনিক মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪