| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাফুফেকে দেওয়া ২০ কোটি টাকার হিসাব চায় জাতীয় ক্রীড়া পরিষদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১১:১৫:৪৫:পূর্বাহ্ন  |  80161 বার পঠিত
বাফুফেকে দেওয়া ২০ কোটি টাকার হিসাব চায় জাতীয় ক্রীড়া পরিষদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সরকারের দেওয়া ২০ কোটি টাকার হিসাব না দেয়ায় কঠোর অবস্থান নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বৃহস্পতিবার বাফুফেকে তিন দিনের মধ্যে ব্যাংক হিসাব ও বিস্তারিত অর্থনৈতিক বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

২০১৯-২০ অর্থবছরে দেশের ফুটবল উন্নয়নের জন্য জাতীয় বাজেট থেকে বাফুফেকে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এটি এককালীন সরকারি অনুদান হিসেবে দেওয়া হলেও, কোনো নির্দিষ্ট কার্যক্রমের জন্য নয়; বরং অর্থটি বিনিয়োগ করলে অর্জিত মুনাফা ফুটবল খাতে ব্যয় করতে হবে।

তবে বাফুফের অডিট রিপোর্টে এই ২০ কোটি টাকার কোনো হদিস নেই। প্রথম কিস্তি ১০ কোটি টাকা খরচ না করে ভুয়া হিসাব বিবরণী জমা দেয়ার তথ্য প্রকাশিত হয়েছে। সরকারের রাজস্ব বিভাগে আয়কর বাবদ ৫০ লাখ টাকা জমা দেওয়ার দাবি থাকলেও বাফুফে কোনো টাকা জমা দেয়নি। বাকি ১০ কোটি টাকা নানা কায়দা করে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করিয়ে নেওয়া হলেও, ক্রীড়া পরিষদকে জানানো হয়েছিল এটি স্থায়ী আমানত হিসেবে রাখা হবে।

যুগান্তরের অনুসন্ধান অনুযায়ী, ওই স্থায়ী আমানত ভেঙে ফেলে বাফুফে। মূল টাকা ফেরত পাওয়া যায়নি, লভ্যাংশও বঞ্চিত। সরকারি বরাদ্দের টাকা দুই বছরেরও বেশি সময় ধরে অপ্রাপ্ত থাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি কঠোরভাবে তদারকি করছে।

মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বলেন, “অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া শর্তের ব্যত্যয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিন দিনের মধ্যে বাফুফেকে ব্যাংক হিসাবসহ বিস্তারিত বিবরণী জমা দিতে বলা হয়েছে। উত্তর পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪