| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোয়ালমারীতে মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউএনও

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ০৫:৪১:৪৪:পূর্বাহ্ন  |  ৫৭০ বার পঠিত
বোয়ালমারীতে মহিলা কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউএনও

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২৭ জুলাই ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী কলেজটির পুনর্গঠিত অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি কাজী শাহরীন ইসলামের মনোনয়ন পরিবর্তন করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের মেয়ে কাজী শাহরীন ইসলাম।

এ ছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে ব্যারিস্টার খন্দকার দিদারুল ইসলামের পরিবর্তে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, পুনর্গঠিত অ্যাডহক কমিটির অবশিষ্ট মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার বা সংশোধন করতে পারবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, কলেজটির শিক্ষক-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও বিভক্তি রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি দুটি পক্ষই পরস্পরের পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪