| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: Jul ২৮, ২০২৬ ইং | ০৫:৫৩:৪৬:পূর্বাহ্ন  |  ৭৩৪ বার পঠিত
মাদারীপুরে সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সৌদি প্রবাসী যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২৬ জুলাই) দুপুরে মাদারীপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, সদর উপজেলা চত্বরে পুকুরপাড় এলাকায় সৌদি প্রবাসী নাহিদ মোল্লার ভাতিজা স্বাধীনের সঙ্গে ইমন নামে এক যুবকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন স্বাধীনকে মারধর শুরু করলে বিষয়টি জানতে এগিয়ে যান নাহিদ মোল্লা। এ সময় ইমন ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নাহিদ মোল্লার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা নাহিদ মোল্লাকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্বাধীনের বাবা হেমায়েত মোল্লা বলেন, "আমার ছেলে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। তাকে বিনা কারণে মারধর করা হয়। বিষয়টি জানতে চাইলে আমার ভাই নাহিদ মোল্লার ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা এ হামলার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪