| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিয়ে করেছেন অভিনেতা পার্থ শেখ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৩:৪৭:১৮:অপরাহ্ন  |  ৯৯৩৮৭৮ বার পঠিত
বিয়ে করেছেন অভিনেতা পার্থ শেখ

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানকে বিয়ে করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রিয় নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি জানান, পার্থ ও সামিহার দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের পরিচিত মুখরাও উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবদম্পতির একটি ছবি শেয়ার করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে রিংকু লিখেছেন, নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।

পার্থ শেখ ও সামিহা রহমানকে বিভিন্ন সময়ে একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার সুযোগ পেয়েছেন ভক্তরা। পার্থ প্রায়ই তাদের যৌথ মুহূর্তগুলো শেয়ার করতেন, যা ভক্তদের মধ্যে উত্তেজনা এবং আলোচনার জন্ম দিয়েছিল।

দীর্ঘদিনের সেই সম্পর্ক এবার পরিণত হলো বিবাহে। মডেলিং থেকে ক্যারিয়ার শুরু করা পার্থ শেখ গত দুই বছরে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নিয়মিত টেলিভিশন নাটকে তার অভিনয় দর্শকের মন কাড়ছে।

সর্বশেষ, তিনি জনপ্রিয় ওয়েব সিরিজ কারাগার এও অভিনয় করে ব্যাপক মনোযোগ অর্জন করেছেন। এখন ভক্তরা নতুন উদ্দীপনা নিয়ে তার অভিনয় এবং ব্যক্তিগত জীবনের সুখকর মুহূর্তগুলোর দিকে তাকিয়ে আছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪