| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিবের সঙ্গে আবারও পর্দায় ফিরতে পারেন অপু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:০৩:৩৯:অপরাহ্ন  |  24120 বার পঠিত
শাকিবের সঙ্গে আবারও পর্দায় ফিরতে পারেন অপু

স্টাফ রিপোর্টার: প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন তার নতুন সিনেমা ‘দুর্বার’ এবং একই সঙ্গে উঠে আসে শাকিব খানকে ঘিরে ভক্তদের বহুদিনের আগ্রহের প্রসঙ্গ।

ঢালিউডে শাকিব খান–অপু বিশ্বাস জুটি একসময় ছিল সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি। অর্ধশতাধিক সিনেমায় একসঙ্গে কাজ করলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে দীর্ঘদিন তাদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। ফলে দর্শকদের প্রশ্ন—এই জুটির কি আবার ফেরা সম্ভব?

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, শাকিব খান একজন গ্লোবাল স্টার, সুপারস্টার, মেগাস্টার। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি আরও যোগ করেন, বিরতি কাটিয়ে কাজে ফিরেছেন এবং ইন্ডাস্ট্রিতে সবার সহযোগিতা পাচ্ছেন। যদি কোনো হৃদয়বান প্রযোজক এগিয়ে আসেন এবং উদ্যোগ নেন, তবে দর্শকদের সেই প্রত্যাশা পূরণ হওয়াও অসম্ভব নয়।

শাকিব খানের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে অপু জানান, তারা একসঙ্গে মোট ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যা সম্ভব হয়েছে প্রযোজক ও পরিচালকদের সহযোগিতার কারণেই।

এদিকে নিজের কামব্যাক সিনেমা ‘দুর্বার’ নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত এই থ্রিলারধর্মী সিনেমার ফার্স্ট লুক ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টারে রক্তমাখা মুখ ও রহস্যময় দৃষ্টিতে অপুকে দেখে দর্শকদের কৌতূহল বেড়েছে। তার দীর্ঘ ক্যারিয়ারে এমন লুকে আগে কখনো দেখা যায়নি।

সিনেমার গল্প প্রসঙ্গে অপু বিশ্বাস রহস্য বজায় রেখে বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। সিনেমাটি মুক্তি পেলেই দর্শক সব জানতে পারবেন।

বর্তমানে ‘দুর্বার’-এর শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্মাতা সূত্র জানায়, ২০২৬ সালের কোনো বড় উৎসবে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪