| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৭:৪৬:২৬:অপরাহ্ন  |  32732 বার পঠিত
ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ও অবদানের জন্য এলাকার অর্ধশতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মালিয়া আক্তারের সভাপতিত্বে এবং মিজান খালাসির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ম সম্পাদক মো. আলমগীর কবিরাজ, সাবেক চেয়ারম্যান মো. শাজাহান খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী মাতব্বর, যুবদলের কেন্দ্রীয় নেতা রাসেল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব মুন্সী, নাছিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ তালুকদার, হেলাল মাস্টার, আতিকুল ইসলাম মওলা, মিরাজ মাতুব্বর, মো. শাহাদাত বেপারী, আবু বক্কার মাতুব্বর, রবিন খান, মো. ইউসুফ খান, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, প্রতিটি মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবে। যশ, খ্যাতি, সম্পদ, অহমিকা ও ক্ষমতার বড়াই—এগুলো কোনো কাজেই আসবে না। মৃত্যুর পর মানুষের ভালো কাজগুলোরই মূল্যায়ন হবে। তিনি হেলেনা ফাউন্ডেশনের প্রসঙ্গ টেনে বলেন, এলাকায় অনেক বিত্তবান ও ক্ষমতাশালী ব্যক্তি রয়েছেন, কিন্তু হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষকদের যে সম্মানিত করা হয়েছে, তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪