জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভাদসা (জলিলপাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ভাদসা গ্রামের মানুষ এবং ভাদসা ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ অংশ নেন।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর- পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট হেনা কবির, ভাদসা ইউনিয়ন বিএনপি সভাপতি সাজেন্ট ফরিদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও ইঞ্জিনিয়ার এমদাদুল হক, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং ভাদসা গ্রামের স্থানীয় বাসিন্দারা।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা রুহুল আমিন ইসলাম।
রিপোর্টার্স২৪/ঝুম