| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২০:০৪:৩২:অপরাহ্ন  |  29328 বার পঠিত
ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়েছে: আব্দুল কাদের

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার কৌশলের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, ‘দলটি ক্ষমতায় গেলে তাদেরই বিধিনিষেধ মেনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে।’

শনিবার (১০ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এমন সমালোচনা করেন।

আব্দুল কাদের লিখেছেন, ‘সিরাজগঞ্জ-৬ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান ঘোষণা দিয়েছেন, যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না, তাদের আর কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’

তিনি আরও লেখেন, ‘ইসলাম ধর্ম কি জামায়াতে ইসলামী ইজারা নিয়ে নিছে? এক-দুইজন বললে না হয় ব্যক্তির ভুল হিসেবে ধরে নিতাম; কিন্তু সবাই দেখি সেইম লাইনে কথা বলতেছে। এলার্মিং, আল্লাহ না করুক, দেখা গেলো আগামী দিনে তাদের সেট করে দেওয়া বিধিনিষেধের মধ্যেই ধর্ম-ধর্মীয় অনুশাসন পালন করতে হবে।’

আব্দুল কাদের লেখেন, ‘আরেকটা বিষয় এখানে কনসার্নের- জামাত তাদের বাহিরে আর কাউকে ইসলামের ধারক-বাহক ভাবেন না, হয়তো ঐরকম মুসলমানও ভাবেন না। তারাই সহীহ মুসলিম। যেমনটা পশ্চিম পাকিস্তানিরা ভাবতো।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪