| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না’, তাহসানকে গায়িকা!

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১১, ২০২৬ ইং | ২১:৩৪:০৮:অপরাহ্ন  |  41809 বার পঠিত
‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না’, তাহসানকে গায়িকা!

স্টাফ রিপোর্টার: বিচ্ছেদের খবর সামনে আসার পর থেকেই আলোচনায় জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। রাফিয়াত রশিদ মিথিলার পর রোজা আহমেদের সঙ্গে ঘর ভাঙায় অনেকে একটু ভ্রু কুঁচকেই তাকাচ্ছেন গায়কের দিকে। যেন সব দোষ তার! এরইমধ্যে এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাহসানের মুখের ওপর এক তরুণীকে বলতে শোনা যাচ্ছে, তোমার সঙ্গে কোনো প্রাণীর-ই সম্পর্ক রাখা সম্ভব না।

ভিডিওর ওই তরুণী অপরিচিত কেউ নন। তিনি সংগীতশিল্পী সিঁথি সাহা। তাহসানের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘তোমার সাথে কোনো প্রাণীর সম্পর্ক রাখা সম্ভব না। তোমার সাথে কার সম্পর্ক রাখা সম্ভব জানো? টিকটিকির। কারণ টিকটিকি সারাদিন দেয়ালের সাথে আঠার মতো লেগে থাকে আর তুমি বিছানার সাথে আঠার মতো লেগে থাকো।’

এরপর হড়হড়িয়ে বলতে থাকেন, ‘তোমার এখানে আজকে আসার কথা ছিল নয়টায়। এখন কয়টা বাজে? এখন বাজে বারোটা। আমি এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি আর তুমি প্রতিদিন দেরি করে আসো। তোমার সাথে আমার যখন রিলেশন হচ্ছিল তখন আমার বন্ধুরা আমাকে বলেছিল, তুমি হচ্ছ একটা গুড ফর নাথিং ছেলে। বাট সরি, তুমি গুড ফর নাথিং না। তুমি হচ্ছ একটা টিকটিকি।’ 

এ সময় তাহসান কিছু বলতে চাইলেও তাকে ধমকে চুপ করিয়ে রাখেন সিঁথি। শেষে আরও কিছুক্ষণ ভর্ৎসনা করে চলে যান। মূলত ভিডিওটি একটি নাটকের অংশ। যাতে অভিনয় করেছেন সিঁথি সাহা ও তাহসান। ভিডিওটি এর আগেও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। বিচ্ছেদের খবরের পর ফের ছড়িয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪