| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হৃদয়ের ৯৭* বৃথা গেলেও ওয়াসিম–শান্তের জুটিতে জয় রাজশাহীর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৩:৩৩:১১:পূর্বাহ্ন  |  ৭৫১৯৮৩ বার পঠিত
হৃদয়ের ৯৭* বৃথা গেলেও ওয়াসিম–শান্তের জুটিতে জয় রাজশাহীর

স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। রবিবার লিগ পর্বের ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণে থাকে রাজশাহী।

ওপেনার মোহাম্মদ ওয়াসিম অপরাজিত ৮৭ রানের বিস্ফোরক ইনিংসে জয়ের ভিত্তি গড়ে দেন। ৫৯ বল খেলে তিনি ৭টি চার ও ৪টি ছয় মেরে দলের স্কোরকে শক্ত করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন তার যোগ্য সঙ্গী। ৪২ বল খেলে ৭৬ রান করে তিনি ৬টি চার ও ৪টি ছয় মেরেছেন। ওয়াসিম–শান্তের ৮২ রানের জুটি রংপুরকে ম্যাচে ফেরানোর সুযোগই দেয়নি। শান্ত আউট হন ২ উইকেটে ১৫৫ রানে, এরপর জেমস নিশাম ১ রান করে ফেরেন। শেষ পর্যন্ত ওয়াসিম ও রায়ান বার্লের ব্যাটিংয়ে ১৯.১ ওভারে জয় নিশ্চিত করে রাজশাহী।

রংপুরের হয়ে আকিফ জাভেদ ৪৩ রানে ২টি উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। ওপেনার তাওহীদ হৃদয় ৯৭* রানের বিস্ফোরক ইনিংস খেলেন, ৮টি চার ও ৬টি ছয় মেরেছেন। খুশদিল শাহ ২৯ বল খেলে ৪৪ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত হৃদয়ের অসাধারণ ইনিংস বৃথা গেছে।

এই জয়ে রাজশাহী ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স আছে তৃতীয় স্থানে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪