| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ জনকে থানায় হস্তান্তর ছাত্রদলের

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৬ ইং | ০৪:৩৮:২৩:পূর্বাহ্ন  |  ৬৮৫ বার পঠিত
নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ জনকে থানায় হস্তান্তর ছাত্রদলের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছিল।

এ অবস্থায় পৌর বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের একটি মিছিল চলাকালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটকের পর ১৮ জনকে নোয়াখালী সদর মডেল থানায় হস্তান্তর করেন।

এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।

জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল দাবি করেন, কিশোর গ্যাংয়ের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কার্যক্রম সংগঠিত হচ্ছে। তারা বিভিন্ন স্থানে মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি এসব বিষয়ে পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিশোর গ্যাংয়ের একটি মিছিল থেকে ছাত্রদলের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪