| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিচ্ছেদের রেশ কাটার আগেই নতুন সম্পর্কের মাহি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১১:৩৪:৫৬:পূর্বাহ্ন  |  ৯৬৯৩৬৬ বার পঠিত
বিচ্ছেদের রেশ কাটার আগেই নতুন সম্পর্কের মাহি

বিনোদন ডেস্ক: টেলিভিশন জগতের পরিচিত দম্পতি জয় ভানুশালী ও মাহি বিজ এ বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিচ্ছেদের রেশ কাটার আগেই মাহি নতুনভাবে আলোচনায় চলে এসেছেন।

সম্প্রতি মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযোজক নাদিম নাদজের-এর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি নাদিমকে উল্লেখ করেছেন ‘সবচেয়ে প্রিয় বন্ধু, স্বস্তি, শক্তি এবং পরিবার’, এবং লিখেছেন, আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।

মাহির এই আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ কুমেন্টে সন্দেহ প্রকাশ করেছেন। বিশেষ করে জয়কে ‘ভদ্র ও পারিবারিক’ চরিত্র হিসেবে দেখার কারণে কিছু নিন্দুক মাহিকেই দায়ী করছেন বিচ্ছেদের জন্য। গুঞ্জন উঠেছে, কি নাদিমের সঙ্গে মাহির সম্পর্কই দীর্ঘ দিনের সংসারে ফাটল ধরানোর কারণ?

উল্লেখ্য, নতুন বছরের শুরুতে জয়-মাহি যৌথভাবে জানিয়েছিলেন, বিচ্ছেদের পেছনে কোনো ‘ভিলেন’ নেই। তিন সন্তানের স্বার্থে এবং দীর্ঘ বন্ধুত্বের টানে, তারা বিচ্ছেদের পরও একে অপরের পাশে থাকবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪