| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৩:২৫:২০:অপরাহ্ন  |  ৯৪৯৫৭৭ বার পঠিত
মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

রিপোর্টার্স২৪ ডেস্ক: পারিবারিক ব্যবসার অংশীদার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাত ও হুমকি-ধামকির অভিযোগে দায়ের হওয়া মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে আদালত অব্যাহতি দিয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন। মেহজাবীনের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার হতে বাদী আমিরুল ইসলাম ২৭ লাখ টাকা দিয়েছেন। দীর্ঘ সময় পার হলেও ব্যবসা কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আসামিরা সময়ক্ষেপণ শুরু করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বছরের ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে বৈঠকের জন্য ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাই ও অজ্ঞাতনামা কয়েকজন তাকে গালাগালি ও হত্যার হুমকি দেন। পরে ভাটারা থানায় অভিযোগ করার পর পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দেন।

বাদী মামলাটি ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় দায়ের করেন। আদালত সূত্রে জানা যায়, আসামিরা হাজির না হওয়ায় ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ নভেম্বর তারা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪