| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন ২৩-২৪ বছরেই কৃতির বিয়ে চেয়েছিলেন তার মা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১০:০৫:২৭:পূর্বাহ্ন  |  ১৩০৭৩৬৫ বার পঠিত
কেন ২৩-২৪ বছরেই কৃতির বিয়ে চেয়েছিলেন তার মা

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। শনিবার (১০ জানুয়ারি) রাজস্থানের উদয়পুরে খ্রিস্টান রীতিতে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ছোট বোনের বিয়ের আনন্দের মধ্যেই আলোচনায় উঠে এসেছে কৃতি শ্যাননের ব্যক্তিগত জীবন ও তার বিয়ে নিয়ে মায়ের পুরোনো ভাবনা। এক সময় কৃতির মা গীতা শ্যানন চেয়েছিলেন, মেয়ে যেন খুব অল্প বয়সেই সংসার শুরু করে।

এক সাক্ষাৎকারে গীতা শ্যানন জানিয়েছিলেন, আমি কৃতিকে বলতাম, ২৩ বা ২৪ বছরের মধ্যেই বিয়ে করে নেওয়া উচিত। কারণ আমি নিজে তুলনামূলক বেশি বয়সে বিয়ে করেছি। আমার ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স প্রায় ৩০ বছর ছিল। তাই মনে হতো, বিয়ের জন্য ২৩-২৪ বছরই সবচেয়ে উপযুক্ত সময়।

তবে মায়ের সেই ইচ্ছা পূরণ করেননি কৃতি। বর্তমানে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী এখনো বিয়ে নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা প্রকাশ করেননি। যদিও শোনা যাচ্ছে, তিনি এই মুহূর্তে শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

এদিকে নূপুর ও স্টেবিনের বিয়ের আয়োজন ছিল বেশ রোমান্টিক। খ্রিস্টান মতে বিয়েতে নূপুর পরেছিলেন সাদা রঙের গাউন, আর স্টেবিন বেছে নেন সাদা স্যুট। তবে এখানেই শেষ নয়। রোববার রাতে ভারতীয় ঐতিহ্য মেনে আরও একটি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

সব মিলিয়ে, ছোট বোনের বিয়ে যেমন আনন্দের বার্তা এনেছে, তেমনি আবার আলোচনায় ফিরিয়েছে কৃতি শ্যাননের বিয়ে নিয়ে বহুদিনের কৌতূহল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪