বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী ও মডেল জেবা জান্নাত নানা সময় নানা ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। অভিনয় ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়েই প্রায়ই বিতর্ক ও চর্চায় থাকেন তিনি।
প্রায় দুই থেকে আড়াই বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড তাকে নিষিদ্ধ করেছিল। পরে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার নাটকে ফিরলেও অভিনয়ে খুব একটা নিয়মিত দেখা যায়নি তাকে।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন জেবা জান্নাত। ভিডিওতে দেখা যায়, এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন তিনি এবং সেই যুবক জেবার কপালে চুমু এঁকে দিচ্ছেন। ওই ভিডিও প্রকাশের পর ব্যাপক আলোচনা হলেও এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।
এবার আবারও সাহসী উপস্থিতিতে নজর কাড়লেন জেবা জান্নাত। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে দেখা যায়, বিকিনি পরে সুইমিংপুলে নেমে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন। ভিডিওটির কিছু মুহূর্তে তাকে সাহসী লুকে দেখা যায়, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ কেউ তার আত্মবিশ্বাসী উপস্থিতির প্রশংসা করেছেন, আবার কেউ নেতিবাচক মন্তব্যও করেছেন। তবে এসব প্রতিক্রিয়া নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি জেবা জান্নাত।
উল্লেখ্য, জেবা জান্নাত নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম