| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হৃতিকের জন্মদিনে এক ফ্রেমে প্রাক্তন স্ত্রী ও প্রেমিকা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ১২:৪০:২৩:অপরাহ্ন  |  ৯৫৩৩৯৬ বার পঠিত
হৃতিকের জন্মদিনে এক ফ্রেমে প্রাক্তন স্ত্রী ও প্রেমিকা

বিনোদন ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত হৃতিক রোশান তার ৫২তম জন্মদিন উদযাপন করলেন অন্যরকম স্টাইলে। সোমবার তিনি মাঝসমুদ্রে বিলাসবহুল একটি ইয়টে জন্মদিনের পার্টি আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন তার প্রাক্তন স্ত্রী সুজান খান, দুই সন্তান হ্রেহান ও হৃদান, এবং বর্তমান প্রেমিকা সাবা আজাদ।

হৃতিক নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন, যেখানে হাসিমুখে তিনি প্রাক্তন স্ত্রী এবং প্রেমিকার সঙ্গে একসাথে পোজ দিচ্ছেন। পার্টিতে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড তারকারা, যেমন জায়েদ খান, কুণাল কাপুর, সোনালি বেন্দ্রে এবং প্রযোজক গোল্ডি বেহল।

প্রাক্তন স্ত্রী সুজান জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, তোমার জন্য সবচেয়ে সুন্দর ও আশীর্বাদপুষ্ট বছর কামনা করি। ভালোবাসা আর হাসিতে ভরে থাকুক তোমার চারপাশ। সাবা আজাদও লিখেছেন, তোমাকে হাসিমুখে দেখতে পাওয়ার চেয়ে বেশি আনন্দ আমাকে আর কিছু দেয় না। শুভ জন্মদিন আমার ভালোবাসা।

হৃতিক ও সুজান ২০০০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন, ২০১৩ সালে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এবং ২০১৪ সালে আইনি বিচ্ছেদ ঘটে। তবে দুই সন্তানের জন্য তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪