| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘হক’ দেখে ইয়ামি গৌতমের অভিনয়ে প্রশংসার ঝড়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৪, ২০২৬ ইং | ২২:২৮:৩৫:অপরাহ্ন  |  ৯৩৪৮২১ বার পঠিত
‘হক’ দেখে ইয়ামি গৌতমের অভিনয়ে প্রশংসার ঝড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ইয়ামি গৌতমের শক্তিশালী অভিনয়ের জন্য দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমা হক। প্রেক্ষাগৃহে মুক্তির পর বর্তমানে ছবিটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি এবং ইয়ামি গৌতমের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি।

নিজের পোস্টে অদিতি লেখেন, হক দেখার এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু সিনেমাটি এখনো মাথা থেকে বেরোচ্ছে না। এত সুন্দরভাবে নির্মিত, পরিচালিত, অভিনীত ও লেখা একটি চলচ্চিত্র। এটি একটি গুরুত্বপূর্ণ গল্প, যেখানে একসঙ্গে রয়েছে মর্যাদা, ভঙ্গুরতা, শক্তি, সৌন্দর্য ও ক্ষোভ। গল্পটি এতটাই বাস্তব ও বহুস্তরপূর্ণ যে গভীরভাবে নাড়া দিয়েছে।

পরিচালক সুপার্ন ভার্মার প্রশংসা করে তিনি বলেন, এই অসাধারণ ছবিটির জন্য ধন্যবাদ। আপনার ভাবনাশক্তি সত্যিই অনন্য—এই সিনেমাটি বিশেষ, ঠিক আপনার মতোই।

চিত্রনাট্যকার গ্রেশুনাথের লেখার কথাও আলাদাভাবে তুলে ধরেন অদিতি। তাঁর ভাষায়, আপনার লেখার গভীরতা আমাকে সিনেমা থামিয়ে কাঁদতে বাধ্য করেছে, আবার হৃদয়ও ভরিয়ে দিয়েছে।

ইয়ামি গৌতমকে নিয়ে অদিতির মন্তব্য, ইয়ামি গৌতম, আমি আপনার ভক্ত হয়ে গেলাম। আপনার কাজের নির্বাচন, অভিনয় এবং কাজ করার ধরন—সবকিছুর প্রতি আমার গভীর শ্রদ্ধা। কোনো বাড়তি হইচই নয়, শুধু অসাধারণ আত্মবিশ্বাস ও নিখুঁত অভিনয়।


অভিনেতা ইমরান হাশমির অভিনয় নিয়েও প্রশংসা করেন অদিতি। তিনি লেখেন, এই গল্পে আপনার সংবেদনশীলতা ও ওজনদার উপস্থিতির জন্য ধন্যবাদ। পাশাপাশি সাহসী গল্পে বিনিয়োগ করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠান জঙ্গলী পিকচার্সকেও কৃতজ্ঞতা জানান তিনি।

সুপার্ন ভার্মা পরিচালিত হক সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম ধর ও ইমরান হাশমি। ছবিটি ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় মোহাম্মদ আহমেদ খান বনাম শাহ বানো বেগম মামলার প্রেক্ষাপটে নির্মিত। নারীর অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমাটিকে সমালোচকরা সময়োপযোগী ও সাহসী নির্মাণ হিসেবে অভিহিত করছেন।

রিপোর্টার্স২৪/বাবি                                                                                      সূত্র: এনডিটিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪