| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের শাড়িতে উষ্ণতা ছড়ালেন ফারিণ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১২:০৮:৪২:অপরাহ্ন  |  ৯২৫৯৯৫ বার পঠিত
মায়ের শাড়িতে উষ্ণতা ছড়ালেন ফারিণ

বিনোদন ডেস্ক: ছোট পর্দায় সাবলীল অভিনয় ও পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করা অভিনেত্রী তাসনিয়া ফারিণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে তিনি মায়ের শাড়ির প্রতি নিজের গভীর ভালোবাসা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফারিণ মায়ের শাড়ি পরা কিছু ছবি শেয়ার করে লিখেছেন, প্রত্যেক মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হয়ে নিজের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাবো। তিনি আরও বলেন, এখনো আম্মু কোনো শাড়ি কিনলে, আমি তার আগে তা পরেই নিই। এমনকি কিছু শাড়ি তো আম্মু কখনো পরেই নাই।

ফারিণের মতে, দামী ব্র্যান্ডের শাড়ির চেয়েও মায়ের আলমারির শাড়ি সবথেকে সুন্দর। তিনি বলেন, আমার তো মনে হয়, আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে তুলে রাখেন। মায়েরা হয়তো এমনি।

অভিনয়জগতে ফারিণের যাত্রা শুরু হয় ২০১৭ সালে নাটক ‘আমরা আবার ফিরবো কবে’ দিয়ে। মায়ের প্রেরণায় তিনি অভিনয় শিখতে শুরু করেন। ২০১৮ সালে বিকাশের একটি বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে জনপ্রিয়তা এনে দেয়।

ফারিণের মায়ের শাড়ির প্রতি গভীর মমত্ববোধ ও আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন জয় করেছে এবং শোবিজে তার সহজ, মমত্বপূর্ণ চরিত্রের পরিচয় আরও দৃঢ় করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪