| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা চৌধুরী

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৬:০০:২০:পূর্বাহ্ন  |  ২০৬০৪৭৯ বার পঠিত
সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় হামজা চৌধুরী
ছবির ক্যাপশন: আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার লক্ষ্যে ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরী। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ (সৌদি আরব) কোয়ালিফায়ার্সে অংশ নিতে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ই জুন।

এছাড়াও ৪ জুন ভুটানের বিপক্ষে একটি ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজেরা।

জাতীয় দলে যুক্ত হয়ে এরইমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলেই অনুশীলনে নামবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভ্রমণ ক্লান্তি না থাকলে ভুটান ম্যাচেই দেখা যেতে পারে হামজাকে।

গত মার্চে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে ভারতের মাটিতে অভিষেক হলেও দেশের মাঠে এখনো খেলা হয়নি ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীর। সেই অপেক্ষা এবার ঘুচতে যাচ্ছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪