| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১০০ কোটির ক্লাবে তামান্নার ‘আজ কি রাত’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৩:৪০:০৩:অপরাহ্ন  |  ৯২৯৭৯৫ বার পঠিত
১০০ কোটির ক্লাবে তামান্নার ‘আজ কি রাত’
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউডে এখন আইটেম সং মানেই যেন তামান্না ভাটিয়া। একের পর এক জনপ্রিয় গানে নিজের উপস্থিতি ও নাচের দক্ষতায় দর্শকদের নজর কেড়েছেন এই দক্ষিণী তারকা। সেই ধারাবাহিকতায় এবার ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে তার অভিনীত গান ‘আজ কি রাত’।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত বহুল আলোচিত ছবি ‘স্ত্রী ২’ এর এই আইটেম গানটি সম্প্রতি ইউটিউবে এক বিলিয়ন বা ১০০ কোটি ভিউ অতিক্রম করেছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।

গানটিতে তামান্নার নাচ ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে। ভিউয়ের এই মাইলফলক উপলক্ষে তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুটিংয়ের কিছু অদেখা ভিডিও শেয়ার করেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও তার টিমের সঙ্গে মনিটরে নিজের নাচের দৃশ্য দেখছেন তামান্না। শটের প্রশংসা করলে মজা করে তিনি ‘না!’ বলে প্রতিক্রিয়া জানান।

অন্য একটি ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় ছবির অভিনয়শিল্পী পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে, যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’

‘আজ কি রাত’ গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর। মুক্তির পর থেকেই গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, আর তামান্নার নাচ গানটির জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়।

পরিচালক অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানা। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম সফল বাণিজ্যিক চলচ্চিত্রে পরিণত হয়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪