| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যক্তিগত জীবনের আলোচনার পর নতুন চমক দিলেন তাহসান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৬:০১:৪৬:অপরাহ্ন  |  ৯২৫৯৮৫ বার পঠিত
ব্যক্তিগত জীবনের আলোচনার পর নতুন চমক দিলেন তাহসান

বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। স্ত্রী ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়লেও কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন তিনি। তবে এবার ভক্ত-অনুরাগীদের জন্য এলো আনন্দের খবর—আবার পর্দায় ফিরছেন তাহসান খান।

তবে এই ফেরা অভিনয় বা নতুন কোনো গানে নয়। সম্পূর্ণ ভিন্ন এক ভূমিকায়, সঞ্চালক হিসেবে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন তাহসান। শিগগিরই শুরু হতে যাচ্ছে এই শোর নতুন মৌসুম।

এর আগে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর প্রথম সিজনে তাহসানের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সিজনেও তাকেই উপস্থাপক হিসেবে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

নতুন সিজন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। আয়োজন অনেক বড়, আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলোএবার প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে বাংলাদেশের ৬৪ জেলা থেকে। ফলে উত্তরগুলো হয়েছে আরও বাস্তবধর্মী, মজার এবং অনেক বেশি চমকপ্রদ।

বঙ্গের প্রযোজনায় নির্মিত ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনার দায়িত্বে রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। অনুষ্ঠানের সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যা পুরো আয়োজনকে দিয়েছে বাড়তি জাঁকজমক ও পরিসর।

আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভির পর্দায় প্রচারিত হবে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন। যারা মূল সম্প্রচার মিস করবেন, তারা অনুষ্ঠানটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪