| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ১০:৫৩:০৬:পূর্বাহ্ন  |  ৮৯৩১১৭ বার পঠিত
কলকাতায় রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত

বিনোদন ডেস্ক: ভারতের বড় শহরগুলোতে পথঘাটে তারকাদের হেনস্তার ঘটনা যেন নিয়মিত। মুম্বাই বা কলকাতা যেখানে গিয়েছে, অভিনেতা-অভিনেত্রীদের গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতির খবর শিরোনাম হয়ে আসছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবার ওপার বাংলায়।

কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায় এক মদ্যপ চালকের হাতে রাস্তায় ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত এবং তার স্বামী।

অভিনেত্রীর দাবি, তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড়ানো ছিল। সেই সময় সামনের একটি গাড়ি আচমকা তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন বাজালেও চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকারের বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন।

অহনার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মাত্র এক মাস আগে কেনা তার নতুন গাড়িটির সামনের অংশ এবং দরজা প্রচণ্ডভাবে দুমড়ে-মুচড়ে গেছে। ক্ষয়ক্ষতির চিত্র দেখে নিজের ক্ষোভ ধরে রাখতে পারেননি অহনা।

ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি অভিযোগ করেছেন, বিপদের সময়ে তার বা স্বামীর সাহায্য করতে এগিয়ে আসেনি কেউ; বরং অনেকেই মদ্যপ চালকের পক্ষ নিয়েছিলেন। অহনার দাবি, তিনি সেখানে উপস্থিত না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও তৈরি হতো।

যদিও এই ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে, অভিনেত্রী ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তবে ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা এবং রাস্তায় হঠাৎ এই ধরনের হেনস্তার ঘটনা নিয়ে বড় প্রশ্ন তুলেছে এ দুর্ঘটনা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪