| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়া আহসানের ব্যতিক্রমী লুক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ১০:৩৬:২৪:পূর্বাহ্ন  |  ৮৮৪৫৪৮ বার পঠিত
জয়া আহসানের ব্যতিক্রমী লুক

বিনোদন ডেস্ক: দুই বাংলার দর্শকপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান মানেই অভিনয়ের গভীরতা, ব্যক্তিত্বের দৃঢ়তা এবং সৌন্দর্যের অনন্য প্রকাশ। সময়ের সঙ্গে নিজেকে ভাঙা–গড়া করেই চলেছেন তিনি। ট্র্যাডিশনাল হোক কিংবা ওয়েস্টার্ন প্রতিটি পোশাকেই জয়ার নিজস্ব রুচি ও আভিজাত্যের ছাপ স্পষ্টভাবে ধরা পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দেন তিনি, আর এবারও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি শেয়ার করেছেন জয়া আহসান। প্রকাশের পরপরই ছবিগুলো নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকেই জয়ার এই নতুন রূপের প্রশংসায় মুখর।

ছবিগুলোতে জয়াকে দেখা গেছে একেবারে ভিন্ন এক সাজে। নীল রঙের সূক্ষ্ম কারুকাজ করা ব্লাউজের সঙ্গে গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে তাকে দেখা যায় অনন্য লাবণ্যে। ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি সব মিলিয়ে জয়ার লুক যেন একধরনের ঐতিহ্য আর রাজকীয়তার আবহ তৈরি করেছে। তার এই সাজে আভিজাত্যের পাশাপাশি ফুটে উঠেছে পরিণত সৌন্দর্যের গভীরতা।

পুরোনো কোনো বাড়ি কিংবা ঐতিহ্যবাহী স্থাপত্যের পটভূমিতে নানা ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে জয়াকে। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের বন্যা বইয়ে দেন ভক্তরা। অনেকেই লিখেছেন, সময় বদলালেও জয়ার আবেদন, অনুভূতি আর ব্যক্তিত্বের সৌন্দর্য আজও অটুট। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, ছবিতে জয়ার বয়সের ছাপ খানিকটা স্পষ্ট হলেও সেটিই তাকে আরও বাস্তব ও গ্রহণযোগ্য করে তুলেছে।

এদিকে পর্দায় জয়াকে নতুন রূপে দেখার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা। সেই অপেক্ষা আর বেশি দিনের নয়। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD) মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমায় জয়া অভিনয় করেছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে।

ট্রমা, মানসিক টানাপোড়েন ও সামাজিক সংগ্রামের জটিল আবর্তে গড়ে ওঠা এই গল্প ইতোমধ্যেই দুই বাংলার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সব মিলিয়ে, ব্যক্তিগত লুক থেকে শুরু করে পর্দার উপস্থিতি সবখানেই এখন আলোচনার কেন্দ্রে জয়া আহসান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪