| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১৪:৪৯:৫৯:অপরাহ্ন  |  ১৮০৩৫৪৪ বার পঠিত
ভাঙ্গায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা
ছবির ক্যাপশন: ভাঙ্গায় মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষণ কর্মশালা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

এসআইএমসিবিপি শীর্ষক প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কমিটির প্রশিক্ষণ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। 


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসেন।


এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মামুনুর রশীদ, ওবায়দুল আলম সম্রাট। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোপাল দেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, পৌর প্রশাসনিক কর্মকর্তা কাওসার মাতুব্বরসহ ইউপি চেয়ারম্যান ও সচিব  এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪