| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

reporter
  • আপডেট টাইম: জুন ২৫, ২০২৬ ইং | ১৪:৪৯:৩৮:অপরাহ্ন  |  ১৩৯৬ বার পঠিত
লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ এক মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন শাহিনুর বেগম (৩৮), তাঁর বড় মেয়ে বিশ্ববিদ্যালয়ছাত্রী সায়মা আক্তার (২১) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এ ঘটনায় আহত মেঝো মেয়ে কলেজছাত্রী ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। পরে তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পুলিশের ৬-৭ সদস্য আহত হয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের বাড়ি কুমিল্লা জেলায়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আহত ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে শাহিনুরের স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর থেকে তিনি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা শাহিনুর ও তাঁর তিন মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং ইকরা গুরুতর আহত হন।

স্থানীয়রা সন্দেহভাজন এক যুবককে আটক করে গণপিটুনি দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, তিনজনের মরদেহ হাসপাতালে রয়েছে। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আটক যুবককেও চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪